মালদার কালিয়াচকের অন্তর্গত বৈষ্ণবনগর থানার সাত্তাঙ্গা পাড়া গ্রামে নিজের বাড়িতে গলায় দড়ি আত্মহত্যা করে প্রতিস মণ্ডল নামে ২৫ বছরের এক যুবক।
জানা যায়, ভিন রাজ্যে কাজ করত বৈষ্ণবনগর থানার সাত্তাঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা প্রতিস মণ্ডল। বাড়িতে তাঁর বাবা হেমন্ত মণ্ডল, মা ও স্ত্রী পিঙ্কি মণ্ডল ও নয় মাসের একটি মেয়ে আছে। গ্রামের বাড়িতে থাকাকালীন সে কাজ করত না। সব সময় মদ খেয়ে এসে সে বাড়িতে ঝগড়া অশান্তি করত। মদ খাওয়া নিয়ে প্রায় দিন তাদের বাড়িতে অশান্তি লেগে থাকত। এরপর মঙ্গলবার সে তাঁর স্ত্রী ও মেয়েকে শ্বশুর বাড়িতে রেখে আসে। তারপর রাতে সে তাঁর ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। গ্রামবাসীদের অনুমান হয়তো নিত্যদিনের অশান্তির কারনে সে এই পথ বেছে নিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/zuqHAULJXiY